প্রিন্ট এর তারিখঃ Oct 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 10, 2026 ইং
সীতাকুণ্ডে ডেঙ্গুতে প্রাণ গেল আরো এক শিশুর

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
সীতাকুণ্ডের গামারীতলা গ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিন বছেরর এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মোঃ ইয়াসিন আরাফাত। আরাফাত সীতাকুণ্ড উপজেলার ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গামারীতলা গ্রামের বাসিন্দা ডা. আলিমুল্লাহ বাড়ির আবদুর রহমান রুবেলের ছেলে বলে জানা গেছে।
আজ শনিবার সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। নিহতের বিষয়িট নিশ্চিত করেছেন নিহত শিশু আরাফাতের চাচা মাওলানা মোহাম্মদ শাহাবউদ্দিন।
তিনি বলেন, আমার ভাতিজা আরাফাতের শরীরে গত বৃহস্পতিবার থেকে জ্বরে আক্রান্ত হয়। পরীক্ষা করার পর রিপোর্ট আসে ডেঙ্গু পজেটিভ। এর পর তাকে প্রথম অবস্থায় ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে নেওয়া হলে, উন্নত চিকিৎসার জন্য ওখানকার ডাক্তার তাকে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে দেন।
সেখানে তার অবস্থার অবনিত হলে হাসপাতালের দ্বিতীয় তলায় আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে জীবনের সাথে যুদ্ধ করে শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে শিশু ইয়াসিন আরাফাত শেষ পর্যন্ত মারা গেল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট